AR News
আন্তর্জাতিক · ২০ অক্টোবর, ২০২৬

একই হাসপাতাল কর্মরত ১৪ জন নার্স ৷ সময়ে গর্ভবতী! মুহূর্তটিকে উদযাপন করলেন সবাই মিলে! তুললেন আনন্দের ছবি ।

একই হাসপাতাল কর্মরত ১৪ জন নার্স ৷ সময়ে গর্ভবতী! মুহূর্তটিকে উদযাপন করলেন সবাই মিলে! তুললেন আনন্দের ছবি ।

একই হাসপাতালে কাজ করেন ১৪ জন নার্স। আর আশ্চর্যের বিষয়, তাঁরা সবাই একই সময়ে গর্ভবতী! জীবনের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সহকর্মীরা মিলে তুলেছেন আনন্দের ছবি।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে শহরের HSHS St. Vincent Hospital-এর। ২০২৫ সালের মে মাসে হাসপাতালটির Women and Infants Center-এ কর্মরত ১৪ জন নার্সের গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাঁদের মধ্যে ১১ জন একসঙ্গে ছবি তুলে এই আনন্দ ভাগ করে নেন।

একই কর্মস্থলে এতজন সহকর্মীর জীবনে একসঙ্গে নতুন অতিথি আসার অপেক্ষা স্বাভাবিকভাবেই তৈরি করে আনন্দময় পরিবেশ। সহকর্মী থেকে যেন তাঁরা হয়ে উঠেছেন একই সময়ের মাতৃত্বযাত্রার সঙ্গী।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষের আগ্রহ তৈরি করে। তবে মনে রাখতে হবে, খবরটি ২০২৫ সালের; সম্প্রতি আবার শেয়ার হওয়ার কারণে অনেকে একে নতুন ঘটনা বলে মনে করতে পারেন।

আরও খবর পড়ুন