AR News
প্রযুক্তি · ৪ অক্টোবর, ২০২৬

মডেল নয়, এবার মানুষে বিনিয়োগ—Anthropic-এর ১০০ মিলিয়ন ডলারের বাজি ।

মডেল নয়, এবার মানুষে বিনিয়োগ—Anthropic-এর ১০০ মিলিয়ন ডলারের বাজি ।

মডেল নয়, এবার মানুষে বিনিয়োগ—Anthropic-এর ১০০ মিলিয়ন ডলারের বাজি

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে শুধু আরও শক্তিশালী AI মডেল তৈরি নয়, এবার দক্ষ মানুষ তৈরিতেও বড় বিনিয়োগ করছে Anthropic।

Claude-এর নির্মাতা প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১০ হাজার প্রকৌশলীকে প্রশিক্ষণ দেবে।

‘Claude Frontier Academy’ নামের এই উদ্যোগের লক্ষ্য হলো এমন প্রকৌশলী তৈরি করা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে AI প্রযুক্তি বাস্তবে প্রয়োগ করতে পারবেন।

Anthropic বলছে, AI ব্যবহারে আগ্রহ বাড়লেও দক্ষ জনবলের ঘাটতি এখন বড় সমস্যা। তাই ২০২৭ সালের শেষ নাগাদ ১০ হাজার ‘Frontier Deployed Engineer’ তৈরির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম ধাপে Accenture, Deloitte, McKinsey, Morgan Stanley, Novo Nordiskসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

অর্থাৎ, Anthropic-এর নতুন বাজি শুধু AI মডেলের ওপর নয়—AI যুগে কাজ করবে এমন দক্ষ মানুষের ওপরও।

আরও খবর পড়ুন